• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১৮:৩৯ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। সোমবার (৭ এপ্রিল) দিনভর বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি করে ছাত্র-জনতা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগরী। একাধিক সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন।

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। তাই অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিসহ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....