• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৯:৪১ অপরাহ্ণ
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে।বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, আজ সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইচের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

এদিকে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানার পরিদর্শক জুয়েল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....