• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের প্রচার সম্পাদক

Khan Arif
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১৬:০৭ অপরাহ্ণ
ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের প্রচার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী এখন বরিশাল জেলা ছাত্রদলের দাপুটে নেতা অসিম খান নিজ এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে মরিয়া। ছিলেন বরিশাল সরকারি কলেজ ছাত্রলীগের নেতা। বর্তমানে রয়েছেন বরিশাল জেলা শাখা ছাত্রদলের কমিটির প্রচার সম্পাদক হিসেবে।

অভিযোগে জানা গেছে, তিনি একসময় ছাত্রলীগ কর্মী ছিলেন। এর আগে ছাত্রদলের রাজনীতিতে দেখা না গেলেও কিছুদিন যাবত দেখা যাচ্ছে অসিম খান ছাত্রদলেন একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল সরকারি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শোডাউনের ছবি, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ব্যানার, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার এইসব ছবিসহ অসিম তার নিজ এলাকায় বিভিন্ন ফেসবুক পোস্ট ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অসিম খান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের মৃত সুলতান খানের ছোট ছেলে। তার বড় ভাই জলিল খান (চোরা জলিল) শায়েস্তাবাদ এলাকার একটি সোনা চুরির মামলায় আটক হয়ে কারাভোগও করেন। ভাষানচর কাজিরহাট থানায় একাধিক মামলার আসামি।

ইউনিয়ন বিএনপি নেতাদের অভিযোগ, অসিম খান বরিশাল জেলা ছাত্রদলের পদ পেয়ে যেনও দাপুটে নেতা হয়ে উঠেছেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে মরিয়া হয়ে উঠেছে। এলাকায় বানঘাটা বাজারের আরিফুল ইসলাম মিশু দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে কুলাংগার বলে ফেসবুকে পোস্ট করেছে, তাকে জাতীয়বাদী দলে প্রমট করতে চায় এই অসিম খান ইমন আরও আওয়ামী লীগের হাতিয়ার হিসাবে কাজ করে।

বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা আরও জানান, অসিম খান ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী, বর্তমান সময় তাকে দেখছি ছাত্রদল করছেন। এই নিয়ে এলাকার বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো আমাদের জানা নেই।

এর পিছনে ফ্যাসিবাদ থাকতে পারে। ওয়াসিম খানের বড় ভাই এলাকার নাম করা একজন চোর, মাদক ব্যবসায়ী নামে পরিচিত। এলাকায় বিভিন্ন সময় ব্যাটারি চুরি, হাস মুরগী চুরির লিড দিয়ে আসছে। এ নিয়ে বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এবিষয় অসিম খান অভিযোগ অস্বীকার করে বলেন আমি ছাত্রলীগ কর্মী ছিলাম না আমি একজন ছাত্রদল কর্মী।

ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শোডাউনের ছবি, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ব্যানার, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা জানতে চাইলে তাও অস্বীকার করে কথা এড়িয়ে যান। সাধারণ মানুষের দাবি কেন্দ্রীয় ছাত্র দলের কাছে, অসিম খান ইমন কে ছাত্র দলের কমিটি থেকে বহিস্কার করার জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

সংবাদটি শেয়ার করুন....