• ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে পরিবার প্রেম মেনে না নেয়ায়, পরীক্ষাকেন্দ্র থেকেই পালালো প্রেমিক যুগল

Khan Arif
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৮:৩০ অপরাহ্ণ
পিরোজপুরে পরিবার প্রেম মেনে না নেয়ায়, পরীক্ষাকেন্দ্র থেকেই পালালো প্রেমিক যুগল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালীতে একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী প্রেমিক যুগল ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে পালিয়ে গেছে। এ নিয়ে এলাকাজুড়ে বইছে নানান আলোচনা-সমালোচনার ঝড়।গত মঙ্গলবার (২০ মে) সকালে কাউখালী উপজেলার আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে পালানোর খবরটি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মুক্তারকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ের সঙ্গে জয়কুল আবাসনের আব্দুল কুদ্দুসের ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তাদের পরিবারে জানাজানি হলেও তারা বাধা উপেক্ষা করে তাদের সম্পর্ক চালিয়ে যায়।

বুধবার সকালে ওই প্রেমিক যুগল এসএসসির কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরীক্ষা না দিয়ে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী পালিয়ে যায়। এ বিষয়ে মুঠোফোনে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন....