• ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় জব্দ গলদা রেণু পোনা অবমুক্ত, জাল পুড়িয়ে ধ্বংস

Khan Arif
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৬:৫৪ অপরাহ্ণ
মেঘনায় জব্দ গলদা রেণু পোনা অবমুক্ত, জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেঘনা নদীর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও মেহেন্দীগঞ্জ উপজেলা কোস্ট গার্ডের সদস্যরা আজ মঙ্গলবার সকালে যৌথ অভিযান চালিয়ে পাঁচ ড্রাম গলদা রেণু পোনা ও জাল জব্দ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, ওইদিন দুপুরে জব্দকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত রেণু পোনা ধরার জাল ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।তিনি আরও জানান, পূর্বে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি ট্রলারসহ অবৈধ পাই জাল জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হলেও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....