• ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে দ্বিতীয় দিনের মতো আজও লঞ্চ চলাচল বন্ধ

Khan Arif
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
বরিশালে দ্বিতীয় দিনের মতো আজও লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবার (৩০ মে) অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি বরিশাল-ঢাকা রুটেও বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুই নম্বর সতর্ক সংকেত থাকায় গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সকল ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ। নৌযান চলাচল না করায় বেশি দুর্ভোগে পড়েছেন ভোলার বাসিন্দারা। ভোলা জেলার সঙ্গে সড়ক পথ না থাকায় তারা বিকল্প কোন পন্থায় গন্তব্যে যেতে পারছেন না। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২০ মিলিমিটার বৃষ্টপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে বরিশালের নিম্নাঞ্চলসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন....