• ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ব্যবসায়ীকে মারধর: বিএনপি নেতা মন্টি আটক

Khan Arif
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
বরিশালে ব্যবসায়ীকে মারধর: বিএনপি নেতা মন্টি আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক সাগর উদ্দিন মন্টিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগরপুর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সদর রোডের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর দুপুরে বরিশাল সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মন্টির বিরুদ্ধে।

ওই ঘটনায় ভুক্তভোগী সেদিনই কোতোয়ালি মডেল থানায় সাগর উদ্দিন মন্টিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২৫ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে মন্টিকে গ্রেপ্তার করা হয়। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে।

 

সংবাদটি শেয়ার করুন....