• ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় মেঘনায় জাহাজে চাঁদাবাজি কালে পুলিশের হাতে আটক-৩

Khan Arif
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
হিজলায় মেঘনায় জাহাজে চাঁদাবাজি কালে পুলিশের হাতে আটক-৩

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজি কালে নৌ-পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন। রবিবার দুপুর আনুমানিক ২ টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে জাহাজ প্রতি ২ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করে।

এ সংবাদ পেয়ে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান চৌকস টিম নিয়ে নদীতে যায়।তখন জাহাজে চাঁদাবাজি কালে হাতেনাতে ৩ জনকে আটক করে।আটককৃত হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের আবু তাহের খানের ছেলে হানিফ (২৬) খালেক মাঝির ছেলে আকবর মাঝি(৩৯),মুনসুর মাঝির ছেলে খোকন মাঝি(৫২)।

জানাজায় মেঘনা নদীতে প্রতিদিন একটি সিন্ডিকেট চক্র জাহাজে চাঁদাবাজি করে আসছে।তাদের চাঁদা না দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মালামাল নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন জাহাজে চাঁদাবাজি কালে ৩ জন কে আটক করি।তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....