• ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় ডেভিল হ্যান্ট অভিযানে আটক-২

Khan Arif
প্রকাশিত জুন ৪, ২০২৫, ১৯:৫৯ অপরাহ্ণ
হিজলায় ডেভিল হ্যান্ট অভিযানে আটক-২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় ডেভিল হ্যান্ট অভিযানে থানা পুলিশের হাতে আটক হয়েছে ২ জন। মঙ্গলবার দুপুরে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মনির ব্যাপারী ও বুধবার সকালে গুয়াবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি সদস্য কাসেম বিন টেনু কাজিকে আটক করা হয়।

থানা সুত্রে জানাজায় হিজলা থানায় আওয়ামীলীগের একটি অংশ নাশকতার পরিকল্পনার ছক এঁকেছেন।তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে হোয়াটআপ গ্রুপের মাধ্যমে নানা ষড়যন্ত্রে লিপ্ত। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ আমিনুল ইসলাম বলেন আওয়ামীলীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা করা হয়েছে।ঈদকে সামনে রেখে নাশকতা করার পরিকল্পনা করে আসছে।তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আপরা ধী দেও আইনের আওতায় আনা হচ্ছে।আটক দুইজনকে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....