
স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর চৌমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে আটক হয়েছেন ৯নং জাংগালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী হাসান (২৮)। জানা গেছে, গত ১০ জুন ২০২৫ ইং তারিখ রাত অনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি মেয়ে সহ আটক করে।
আটককৃত মেহেদী হাসান মেহেন্দিগঞ্জ উপজেলার জাংগালিয়ার বাসিন্দা ও মেয়ে গাগরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান, পিতা বেল্লাল বরিশাল শহরের চৌমাথা এলাকার একটি আবাসিক হোটেলের নুসরাত নামে একটি মেয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, “আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
তার বিরুদ্ধে কোনো পূর্বের মামলা রয়েছে কি না, অথবা নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।” এদিকে মেহেদী হাসানের গ্রেফতারের ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে।