
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আজ মঙ্গলবার এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ সোহেল হাওলাদার সাজু (৩০) আটক করে।
আটককৃত সোহেল হাওলাদার সাজু এয়ারপোর্ট থানাধীন কুদঘাটা এলাকার মৃত জব্বার হাওলাদার ছেলে। এয়ারপোর্ট থানা পুলিশ জানায় এই ঘটনায় মদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি মাদক মামলা, ১ টি চুরি মামলা এবং ১ টি ধর্ষণ মামলাসহ মোট ৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।