
মঞ্জু পাটোয়ারী: উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বিলই মূলত শাপলা বিল নামে পরিচিত, যার সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক ইতিহাস পাওয়া যায় না, তবে এটি একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এই বিলে হাজার হাজার লাল শাপলা ফোটে, যা এটিকে “লাল শাপলার স্বর্গরাজ্য” হিসেবে পরিচিতি দিয়েছে এবং প্রতিদিন অসংখ্য পর্যটকদের ভিড় আকর্ষণ করে এই বিলটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। বর্ষাকালে বিলটি লাল শাপলায় ছেয়ে যায়, যা দেখতে খুবই মনোরম রিবেশ থাকে জানান স্থানীয় রা।
বাংলাদেশ-এর একটি অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে এটি পরিচিত। প্রতি বছর অসংখ্য পর্যটকরা এখানে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান। উজিরপুর উপজেলা সদর থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামেই শাপলা বিল অবস্থিত।