• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ব্যবসায়ী কালাম মল্লিকের উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার।

Khan Arif
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২৩:৩৯ অপরাহ্ণ
বরিশালে ব্যবসায়ী কালাম মল্লিকের উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বিশিষ্ট ব্যবসায়ী কালাম মল্লিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে তিনি মোটরসাইকেলে বাসার উদ্দেশ্যে রওনা দিলে কসাইখানা এলাকায় দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চোখের সামনে ঘটে যাওয়া এ হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য বেড়ে গেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ ধরনের হামলা বেড়েই চলছে।
এ বিষয়ে বরিশাল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে ব্যবসায়ী মহলও এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলছে, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে না।
কালাম মল্লিকের পরিবারের সদস্যরা বলেন, তিনি একজন শান্ত স্বভাবের ব্যবসায়ী। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। এ ধরনের হামলা আমাদের হতবাক করেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন....