• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে প্রজনন মৌসুমে ইলিশ শিকার : ৭ জেলের কারাদণ্ড

Khan Arif
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে প্রজনন মৌসুমে ইলিশ শিকার : ৭ জেলের কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।  ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশালের বাকেরগঞ্জে ৭ জেলেকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ অক্টোবর (বৃহস্পতিবার) মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য বিভাগের ট্রলারে হামলা চালায় জেলেরা। ওই হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৭ জনকে এক মাসের কারাদণ্ড এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠী এলাকায় একটি ট্রলারে অভিযান চালায় মৎস্য বিভাগ। এসময় স্থানীয় কয়েকজন জেলে অভিযানরত কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে।
আটককৃতদের বাড়ি আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকায়। তারা হলেন—সগির হাওলাদার , মিজান হাওলাদার , শুভ মাঝি, মিঠুন মাঝি, সুমন মাঝি, সাদিম হাওলাদার , শরাফাত হোসেন, মামুন হাওলাদার, নাজমুল মিস্ত্রি, রুবেল ডাকুয়া ও রাসেল মল্লিক।
চলমান মা ইলিশ রক্ষা অভিযানে বিষয়ে উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, অবৈধভাবে ইলিশ শিকার রোধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....