বরিশালে মামলা চলমান জমিতে রাতের আধারে সাইনবোর্ড খুলে নেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Khan Arif
প্রকাশিত October 19, 2025, 17:30 PM
বরিশালে মামলা চলমান জমিতে রাতের আধারে সাইনবোর্ড খুলে নেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন,

বরিশালে বিবাদ চলামান জমিতে তান্ডব চালিয়ে সাইন বোর্ড ও লাউ গাছ উপরে ফেলার অভিযোগ উঠেছে বরিশাল চিহ্নিত ভূমি দস্যু বরিশাল হাতেম আলী কলেজের বাংলা ডিপারমেন্টের শিক্ষক শামিম এর বিরুদ্ধে।পারিবারিক বিবাদ চলমান জমিতে ১৯ অক্টোবর  সকাল ৫টার সময় মহিন সরদার এর জমিতে তান্ডব চালিয়ে সেখানে থাকা সাইন বোর্ড নিয়ে যায় যাবার সময় সেখানে মহিন সরদার কালুর লাগানো লাউ গাছ উপরে ফেলে গেছে বলে অভিযোগ করেন জমির মালিক মহিন সরদার কালু।

 

মাহিন সরদার কালু বলেন আমাদের পৈত্রিক সম্পত্তি আমাদের সাথে চাচাদের বরিশাল জেলা জজ কোর্টে মামলা চলমান আছে সেই জমিতে আমিসহ আমার ওয়ারিশগন বিজ্ঞ উকিলের পরামর্শে একটি সাইন বোর্ড লাগিয়ে দেই।যেখানে লেখা আছে গণ বিজ্ঞতি, এতদ্বারা সর্বসাধারনের জন্য জানাইতেছি যে, এই জমি নিয়া, মোকাম বরিশাল যুগা জেলা জজ ৪র্থ আদালতে দেং আং নং—১১৪/২০২৫ মোকদ্দমা বিচারাধীন আছে। মোকদ্দমা ভূক্ত জমিতে যদি কোন ব্যক্তি কাহারও সাথে লেনদেন /ক্রয়/বিক্রয়/ স্থাপনা নির্মাণ করা জাবেনা কেহ করিলে তবে উহা নিজ দায়িত্বে করিবেন।তফসিল ভূমির পরিচয় মৌজা: বগুড়া—আলেকান্দা, জে.এল নং—৫০, এস.এ খতিয়ান নং—২২৬, এস.এ দাগ নং— ৫৪৬৮, ৫৪৭২, ৫৪৫০, ৫৪৫০ ৬২৫৭/৫৪৭১ নং দাগের জমির পরিমান: ৮৫ শতাংশ। মাহিন সরদার বলেন শামিম স্যার পরিচিত ভূমি দস্যু হিসাবে পরিচত তিনি আমার চাচা মামুনের কাছ থেকে জমি ক্রয় করেছেন তবে আমাদের মাঝে বিবাদ থাকার সুযোগে শামিম স্যার জমির কাগজ ক্রয় করে জোর করে জমি দখল করতে চায়।তার কাজ হচ্ছে বরিশালে ঝামেলার জমির কাগজ ক্রয় করা।সে কত শতাংশ জমি ক্রয় করেছেন আমার জানা নেই তবে শুনেছি লোক মুখে কেউ বলে ৭ আবার কেউ বলে ৮-৯ শতাংশ।তবে জমির মামলা শেষ হলে যে পাবে সে জমি নিয়ে যাবে আমাদের কোন আপিত্ত নেই।তবে আজ সকালে যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে আমি থানায় লিখিত অভিযোগ দিব।

সেখানে থাকা নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড বলেন আমি টিন পিটানোর শব্দ পেয়ে এসে দেখি বেশ কয়েকজন লোক সাইন বোর্ড ভেঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে চলে যাচ্ছে।

 

সেখানে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা কয়েকজন জানান শামিম স্যার একজন শিক্ষক হয়ে মামলা চলা অবস্থায় অন্যের জমিতে প্রবেশ করে সাইন বোর্ড খুলে নিয়ে অন্যায় করেছে আর লাউ গাছ উপরে ফেলে অমানবিকতার কাজ করেছে। একজন শিক্ষকের এহেন কর্মকান্ড মানবতার বিবেকে নাড়া দেয়।

তবে বিবাদ চলমান জমিতে থাকা লাগানো সাইন বোর্ড খুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে শামিম জানান আমি সাইন বোর্ড খুলে নেই নি।আর আমার জমিতে মহিন সরদার কালু অন্যায়ভাবে আমার ক্রয়কৃত জমিতে সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে আর গাছ লাগিয়েছে।এখন সে আমার কাছে অনৈতিকভাবে টাকা দবি করছে।আমি তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করব।

সংবাদটি শেয়ার করুন....