
বরিশাল প্রতিনিধি:পারভেজ
বরিশালে অসহায় ও ইয়াতিম মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ ফর ফ্রেন্ডস’। ২৯ অক্টোবর, বুধবার বিকেল ৫টায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কে অবস্থিত দারুল হুদা কওমী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় এ আয়োজন করা হয়। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি ইয়াতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহেদ বিল্লাহ, আজিজুর রহমান এবং সদস্য সাদাফ সাইফ। উপহার সামগ্রীর মধ্যে ছিল—চাল ১ বস্তা, সয়াবিন তেল ৪ লিটার, পেঁয়াজ ৩ কেজি, মসুর ডাল ৩ কেজি, আলু ১০ কেজি, লবণ ১ কেজি, এক প্যাকেট কয়েল ও বিস্কুটসহ আরও নানা সামগ্রী। উপহার সামগ্রী বিতরণের সময় সংগঠনের সদস্যরা জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। তারা নিয়মিতভাবে শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তা প্রদান করে আসছে। উল্লেখ্য, ‘লাভ ফর ফ্রেন্ডস’ একটি অরাজনৈতিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে রক্তদান, শিক্ষা সহায়তা, দরিদ্রদের চিকিৎসা সহযোগিতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ২০১৭ সাল থেকে।