
প্রতিনিধিঃ মঞ্জু পাটোয়ারী
ভোলা সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকা থেকে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর টাউন ফাঁড়ির একটি চৌকস টিম।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, গত ৩০ অক্টোবর বিকেল ৩টায় ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং (উকিলপাড়া, সদর রোড, ভোলা) এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোঃ নাঈম (৪৮), পিতা মৃত হাতেম আলী, মাতা নুরুন্নাহার বেগম, সাং—ভদ্রপাড়া, ওয়ার্ড নং—০৪, থানা—চরফ্যাশন, জেলা—ভোলা এর হেফাজত থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।