• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের সংঘাতের পর রাতে বিএনপির সব কার্যক্রম স্থগিত

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১৪:২৯ অপরাহ্ণ
সকালের সংঘাতের পর রাতে বিএনপির সব কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদন,

ভোলা সদর উপজেলা বিএনপির কার্যক্রম শনিবার গভীর রাতে স্থগিত করেছে দলটির হাইকমান্ড। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রচার করেছে বিএনপির মিডিয়া সেল। তবে কি কারণে কমিটির কার্যক্রম স্থগিত করা হলো, তা বিজ্ঞপ্তিতে পরিস্কার করা হয়নি।

এর আগে শনিবার সকালে ভোলা জেলা শহরে আন্দালিব রহমান পার্থর কর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘাত হয়। এতে সাংবাদিক-পুলিশসহ উভয়গ্রুপের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন।

ধারণা করা হচ্ছে, সকালে বিজেপি কর্মীদের সাথে সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।

তবে সংঘর্ষের ঘটনায় বিএনপি এবং বিজেপি নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করছেন।’

সংবাদটি শেয়ার করুন....