• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ২১:২৭ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

খান বশির:

সাংবাদিকতার পবিত্র পেশাকে কলুষিত করা দালালি, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বরিশাল শহরের হোটেল কিংফিশারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলম রায়হান। বিশেষ অতিথি ছিলেন মামুনুর রশীদ নোমানী, হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন ও নাজমুল হক।

সভায় অংশ নেন দৈনিক বরিশালের চোখ সম্পাদক খান আরিফ, দৈনিক ভোরের চেতনা বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, ডেইলি বরিশালের সংবাদ সম্পাদক খান তুহিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাল, বেলাল শিকদার, এস. এম. আলামিন, আনোয়ার হোসেন, কামরুল হাসান মৃধা, এনায়েত মোল্লা, সাইফুল ইসলাম খোকন ও ফেরদাউস প্রমুখ।

আয়োজন করে বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ ও সত্য প্রকাশের মাধ্যম। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তথ্যের নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে, যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। এ ধরনের অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও জানান, পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ, সাংবাদিকতার মান রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে বলেন,
“সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা আমাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই আমাদের দায়িত্ব।”

এই মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....