
প্রতিনিধি: মঞ্জু পাটোয়ারী
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হান-উজ্জামান স্যারের সার্বিক নির্দেশনা মোতাবেক আজ ০৫/১১/২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় অবৈধভাবে রাস্তা, সেতু ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করার অপরাধে—
১। মোঃ আজিজ (৩৯), পিতা—মোঃ ইয়াসিন, সাং—মনিরাম বাজার, টবগী, বোরহানউদ্দিন, ভোলা।
২। মোঃ হাফেজ (৪০), পিতা—মোঃ গেদু মিয়া, সাং—কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
৩। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা—সেরাজুল হক, সাং—কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
৪। মোঃ রিয়াজ (২৪), পিতা—আব্দুল মোতালেব, সাং—কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
৫। মোঃ বিল্লাল (৩০), পিতা—মোঃ ইউসুফ, সাং—কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
উল্লেখিত ব্যক্তিদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
ভোলা–চরফ্যাশন মহাসড়কের বাজারসংলগ্ন এলাকায় যাতে কেউ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা অটোরিকশাসহ অন্যান্য যানবাহন পার্কিং না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম এবং টবগী ও কাচিয়া প্রশাসনিক কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।