• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৮:২১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিনিধি: মোঃ জামাল হোসেন খান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টা সময় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির ৩০ জন সদস্যের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজ ও সারের মধ্যে ছিল হাইব্রিড শসা, ঢেঁড়স, কলমী বীজ, ডি.এ.পি. মাটিসার ও লাল সার। বিতরণকালে সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সমিতির উপজেলা সভাপতি মোঃ সোহাগ হোসেন, ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আলমগীর হোসেন খান ও সৈয়দ লাভলু হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জবের আলী খান, মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল আলম মনসুর, সাবেক প্রধান শিক্ষক নুরুল হক সেলিম সিকদার, আহ্বায়ক যুবদল ঢাকা দক্ষিণ সিটি মোঃ সোবাহান শিকদার, মন্নান মুন্সি, মাসুদ শিকদার, সেন্টু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা সমিতির কার্যক্রমকে আরও অগ্রসর ও প্রসারিত করার আহ্বান জানান। সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)–এর কেন্দ্রীয় সদস্য মোঃ জামাল হোসেন খান, রিপোর্টার্স ইউনিটের সভাপতি দানিসুর রহমান লিমন, চ্যানেল এস–এর প্রতিনিধি মাসুম বিল্লাহ এবং কালবেলা পত্রিকার উত্তম দাস। সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান, “সমিতির কার্যক্রম প্রতিষ্ঠালগ্ন থেকেই চালু রয়েছে। আমরা বাল্যবিবাহ রোধ, প্রতিবন্ধীদের সহায়তা, অসহায় পরিবারকে সহযোগিতা, ছোট দোকানগুলোকে স্বল্পমূল্যে সুদে ঋণ প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছি। আমাদের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের পাশে থাকা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, “এক সময় সমাজে কিছু উচ্চবিলাসী প্রভাবশালী মানুষ প্রভাব বিস্তার করত। কিন্তু আজ একতা ও সমতার কারণে তারা আর সমাজকে বিভক্ত করতে পারে না। এক কথায়, ‘দশের লাঠি একের বোঝা।’ আমরা চাই, সামাজিকভাবে আমাদের সমিতির কার্যক্রম আরও এগিয়ে যাক।”

সংবাদটি শেয়ার করুন....