জমকালো আয়োজনে বরিশালে তালাশ বিডি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Khan Arif
প্রকাশিত November 6, 2025, 10:08 AM
জমকালো আয়োজনে বরিশালে তালাশ বিডি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল প্রতিনিধি:পারভেজ

সরকারি নিবন্ধনপ্রাপ্ত দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন মাধ্যম তালাশ বিডি–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশাল অফিসে পালন করা হয়েছে।

৫ই নভেম্বর (বুধবার) সন্ধ্যায় নগরীর হোটেল চারুতে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক ও কলামিস্ট আলম রায়হান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, বরিশাল টাইমস–এর সম্পাদক হাসিবুল ইসলাম, এবং এসএ টিভির ব্যুরো চিফ মুজিব ফয়সাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালাশ বিডি–এর ব্যুরো চিফ আসলাম খান।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক বেলাল সিকদার।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্রাইম রিপোর্টার সৈয়দ জানে আলম লিখন।

উক্ত বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন....