
নিজস্ব প্রতিবেদন,
বরিশাল জেলাধীন হিজলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায় ২য় দিনের মতো কর্ম বিরতি পালন করছেন সহকারী শিক্ষকগন, জানতে চাইলে হিজলা উপজেলার সহকারী শিক্ষক সমিতির নেতা মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ রুহুল আমিন রুবেল, মোঃ ফখরুদ্দিন, মোঃ জামাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম সুমন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন চরম অবহেলিত এবং বৈষম্যের শিকার, দীর্ঘদিন যাবৎ তিন দফা দাবিতে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান, তারই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে, ঐ দিন শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি চলছে।
উল্লেখ্য গত ৮ ই অক্টোবর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগ ১) ১০ গ্রেড এন্ট্রি পদ, ২) শতভাগ পদোন্নতি, ৩) ১০ বছর ও ১৬ বছর পুর্তিতে টাইমস্কেল প্রদান। উক্ত তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।