• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই’ — প্রেস সচিব

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ১৪:১৩ অপরাহ্ণ
নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই’ — প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদন,

আওয়ামী লীগ দেশের নির্বাচনী পরিবেশকে বিপর্যস্ত করার চেষ্টা করলেও দেশি-বিদেশি কোনো শক্তিই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে, তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ এটিকে বানচাল করতে পারবে না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনই সবাই চাচ্ছে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন উপস্থিত ছিলেন।

শফিকুল আলমের বক্তব্যে দেশের নির্বাচনী পরিবেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং সব রাজনৈতিক দলকে অংশগ্রহণমূলক নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন....