• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ২১:৩২ অপরাহ্ণ
বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন

বরিশাল প্রতিনিধি:পারভেজ,

স্বাধীনতা প্রকল্পের আওতায় নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা শীর্ষক (১১-১৩) তিনদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই নভেম্বর বৃহস্পতিবার আভাস প্রশিক্ষন কক্ষে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনের আয়োজন করে আভাস, বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর অর্থায়নে ছিলো ইউরোপীয়ান ইউনিয়ন। তিনদিন ব্যাপি এই প্রশিক্ষনে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও প্রাকটিস সেশন অনুষ্ঠিত হয়ে়ছে। আলোচিত বিষয়গুলো মধ্যে ছিলো মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মতপ্রকাশের স্বাধিনতা ও গনতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনিভর সহিংসতা ও অনলাইন হয়রানি,বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ও আইনি কাঠামো, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল আচরন,সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল ও কুফল,ফেসবুক নেটওয়াকিং, ভূলতথ্য,বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের প্রভাব, ফ্যাক্টচেকিং,তথ্য যাচাইয়ের কৌশল ও নিরাপদ ও অনলাইন অংশগ্রহন, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালনা দক্ষতা ও নেতৃত্ব বিকাশ। প্রশিক্ষনে বরিশাল বিভাগের ৬ টি জেলা থেকে ৩২জন ইয়োথ প্রতিনিধি অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর মনিটরিং অফিসার ফজিলাতুনেছা, গ্রান্টস অফিসার মো: আবু মুসা,এছাড়া আরো উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম স্পেশালিস্ট নাসরিন নাহার। প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের হাতে প্রশিক্ষন সনদ ও ব্যাগ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....