• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ১৪:০২ অপরাহ্ণ
মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদন,

পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বার) দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টের পেয়ে ব্যাংকে কর্মরত কয়েকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

 

ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি এনে আগুন নিভাই। এরপর পুলিশকে ফোন করি। এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি অভিযোগ দায়ের করতে সদর থানায় এসেছি।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা এ বিষয়ে পরে কথা বলছি।

 

সংবাদটি শেয়ার করুন....