• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কাউকে সংখ্যালঘু বলা হয় না—আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি।

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
বাংলাদেশে কাউকে সংখ্যালঘু বলা হয় না—আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদন,

সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী।অধিকার আদায়ের স্বার্থে ৫২ র ভাষা আন্দোলন,৭১ এর মহান মুক্তিযুদ্ধ,৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী গন আন্দোলন, ২৪ এর গনঅভ্যুত্থান সহ সব আন্দোলনই হয়েছে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে মজলুম জনতার আন্দোলন।প্রত্যেকটি আন্দোলনেই মজলুম গন মানুষ জয়লাভ করেছে।

১৮ নভেম্বর মন্গল বার বেলা ১১ টায় স্বরূপকাঠী পৌরসভা সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা এবং পৌর মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ কথা গুলো বলেন ১২৮ পিরোজপুর ২ (নেছারাবাদ,কাউখালী,ভান্ডারীয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মেদ সোহেল মন্জুর সুমন।সোহেল মন্জুর সুমন আরো বলেন দেশ প্রেমের দায়বদ্ধতা থেকেই আমার পরিবার বাংলাদেশের রাজনীতিতে এসেছে।আমি প্রয়াত মন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মন্জুর সন্তান।আমি এবং আমার পরিবার অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি।দেশ প্রেমের সর্বোচ্চ শক্তির নাম জাতীয়তাবাদী শক্তি।সকল ভেদাভেদ ভুলে আমরা সকল ধর্মের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আপোষহীন নেত্রী গনতন্ত্রের জননী খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয়ী করতে পারি,তবে দেশ নায়ক তারেক রহমান উন্নত সমৃদ্ধশালী সুশাসনের একটি সুন্দর দেশ উপহার দিতে পারবেন।

স্বরূপকাঠী মন্দির কমিটির সভাপতি উৎপল সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র বিএনপি নেতা শফিকুল ইসলাম ফরিদ,পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন,সাধারন সম্পাদক মাইনুল ইসলাম
প্রমুখ।

নেছারাবাদ উপজেলা এবং স্বরূপকাঠী পৌরসভা বিএনপি আয়োজিত উক্ত মত বিনিময় সভা সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারন সম্পাদক মানিক লাল দত্ত।
মতবিনিময় সভায় হিন্দু নেতৃবৃন্দরা আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কাজ করবেন বলে অঙ্গিকার ব্যাক্ত করেন

সংবাদটি শেয়ার করুন....