• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুর সেনেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ১৯:১৪ অপরাহ্ণ
উজিরপুর সেনেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:পারভেজ,

উজিরপুর উপজেলার সেনেরহাট এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

তুষার মাহমুদ আদরের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আবদুল খলিল শিকদারের সার্বিক সহযোগিতায় ১৯ নভেম্বর, বুধবার দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় উজিরপুর সেনেরহাট ৪নং ওয়ার্ড ছাত্রদল ক্লাব কক্ষে।

গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চোখের রোগ একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিলেও দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার ঘাটতির কারণে অনেকেই সময়মতো চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ৪০ বছরোর্ধ্ব মানুষের মধ্যে প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি সমস্যা), ছানি, চোখে ব্যথা ও অন্যান্য সমস্যা বেশি দেখা যায়। এসব বাস্তবতা বিবেচনায় ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার মাহমুদ আদর এ সেবামূলক উদ্যোগ গ্রহণ করেন।

রিয়াল চক্ষু হাসপাতাল, বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্যাম্পে আগত রোগীদের আধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকট দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হয়, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন....