• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে রক্তদানের অপেক্ষায় বরিশাল সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫, ২৩:০১ অপরাহ্ণ
বরিশালে রক্তদানের অপেক্ষায় বরিশাল সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধি পারভেজ,

রক্তদানের অপেক্ষায় বরিশাল (ROB) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২১ নভেম্বর) সমন্বিত শিশু ও পুনর্বাসন কেন্দ্র, বরিশালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে এতিম ও প্রতিবন্ধী ১৮০ জন শিশু, কিশোর-কিশোরীসহ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনটি মানবিকতা ও সম্প্রীতির আবহ তৈরি করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মাদ আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,কে,এম আক্তাতারুজ্জামান খান(মামুন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স তালুকদার। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন, শুভ আচার্য্য, বায়জিদ হোসেন রনি, মুসা এবং তানজিন নাহার বৃষ্টি উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা উক্ত সংগঠন এর মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আনন্দ আয়োজন। মানবসেবামূলক এই আয়োজনকে ঘিরে সবার মাঝে ছিল উৎসবমুখরতা।

মানবতার সেবায় ROB ভবিষ্যতেও রক্তদানের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন....