• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ছারছীনার পীর সাহেবের আগমন উপলক্ষে শনিবার ঈসালে সাওয়াব ও ওয়াজ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
বরিশালে ছারছীনার পীর সাহেবের আগমন উপলক্ষে শনিবার ঈসালে সাওয়াব ও ওয়াজ

নিজস্ব প্রতিবেদন,

ছারছীনা শরীফের মরহুম পীর সাহেব, বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতবুল আলম আলহাজ্জ হযরত মাওলানা শাহ সূফী মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)–এর স্মরণে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈসালে সাওয়াব মাহফিল ও ওয়াজ অনুষ্ঠান। আগামীকাল শনিবার (২২ নভেম্বর ২০২৫) আসরের পর শুরু হবে এ মাহফিল।

মাহফিলটি আয়োজন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ্ বরিশাল সদর ও মহানগর। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বরিশাল শহরের আমানতগঞ্জে খানকায়ে নেছারিয়া ছালেহিয়া কমপ্লেক্সসংলগ্ন পীর সাহেব রোডে।

মাহফিলে তাসরিফ আনবেন ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব, আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। প্রধান অতিথি হিসেবে তিনি মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

এ ছাড়াও পীর সাহেব কেবলার সফরসঙ্গী ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ করবেন এবং ইসলামী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন। মাহফিলে বিশ্ব মুসলিমের কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি ও মুমিন-মুর্দেগানের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

উক্ত ঈসালে সাওয়াব মাহফিল ও সম্মেলনে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকগণ—বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ্ বরিশাল সদর ও মহানগর।

সংবাদটি শেয়ার করুন....