গোপন অভিযানে হোটেল থেকে নারী-পুরুষসহ ২৪ জন গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত November 25, 2025, 12:53 PM
গোপন অভিযানে হোটেল থেকে নারী-পুরুষসহ ২৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন,

গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হোটেলটিতে এই অভিযান পরিচালনা করে।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান সাংবাদিকদের জানান, জিএমপি মোবাইল–২ ও কিলো–২ টিম যৌথভাবে হোটেলটিকে ঘিরে ফেলে। এ সময় হোটেলের কিছু কক্ষে নারী–পুরুষের উপস্থিতি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তারা প্রকাশ্যে দেহ প্রদর্শনের মাধ্যমে অনৈতিক কাজের জন্য অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত হয়।

অভিযানে মোট ২৪ জন—১৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন নং ২৭৫/২০২৫, তারিখ ২৫/১১/২০২৫–এর মাধ্যমে জিএমপি অধ্যাদেশ ৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন....