• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১৭:৫৬ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

খান আরিফ,

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় অ্যাডভোকেট সালাহউদ্দিন হিমেল-এর উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানের সদকা হিসেবে একটি খাসি কোরবানি দেওয়া হয়। কোরবানি করা মাংস দিয়ে পবিত্র কোরআনখতমে অংশ নেওয়া হাফেজ ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আয়োজক অ্যাডভোকেট সালাহউদ্দিন হিমেল জানান,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আমাদের সবার কামনা। তার আশু আরোগ্য লাভের উদ্দেশ্যে আমরা এ দোয়া ও মিলাদের আয়োজন করেছি।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....