• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিরহাটে ব্যবসায়ীর উপর হামলা গ্রেপ্তার দুই

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
কাজিরহাটে ব্যবসায়ীর উপর হামলা গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক,

বরিশালের কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে ব্যবসায়ী সুমন খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন খান প্রতিপক্ষের হামলার শিকার হন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামি মাইদুল খানসহ তার সহযোগীরা এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত এবং কারও প্রতি আইন-শৃঙ্খলার তোয়াক্কা করতেন না। ভুক্তভোগী সুমন খানের সঙ্গে তাদের পূর্ব থেকে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

সুমন খান জানান, তিনি ঘর ফেরার পথে পৌঁছালে আসামি মাইদুল খান বেআইনি জনতা নিয়ে তার পথরোধ করে। এসময় তারা লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে আসামি মাইদুল খান হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার কপালের বাম পাশে রক্তাক্ত জখম হয়। একই সময় আরেক আসামি লোহার রড দিয়ে তার পিঠে আঘাত করে গুরুতর জখম করে।

চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে ১ নম্বর সাক্ষী শাহানুর বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি মাইদুল খানসহ আরও একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....