• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালের গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ শে নভেম্বর আসরবাদ গৌরনদীর সরিকলে বেসরকারি হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব পূর্বাঞ্চল শাখার শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মিলাদে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য একেএম শহিদুল আলম ফারুক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জামিল হোসেন পানু, সরিকল ইউনিয়ন বিএনপি নেতা মাসুম মৃধা, মো. রুহুল আমিন মৃধা, ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, মাসুম হাওলাদার,পনির মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া-মিলাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....