• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দঘন পরিবেশে দৈনিক সংবাদ সকাল পত্রিকার কুয়াকাটায় বার্ষিক মিলনমেলা ২০২৫ সম্পন্ন

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ২১:৩২ অপরাহ্ণ
আনন্দঘন পরিবেশে দৈনিক সংবাদ সকাল পত্রিকার কুয়াকাটায় বার্ষিক মিলনমেলা ২০২৫ সম্পন্ন

খান আরিফ,

বরিশালের অন্যতম দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রতিনিধিদের নিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক এস, এম, আল-আমিনের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও আনন্দভ্রমন ২০২৫ ‘সাগরকন্যা কুয়াকাটা’য় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার ২ দিন ব্যাপি এ বার্ষিক মিলনমেলা ও আনন্দভ্রমন অনুষ্ঠিত হয়। এস, এম, আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রধান সম্পাদক এ্যাড. মনির হোসেন খান। সঞ্চালনায় ছিলেন, ব্যবস্থাপনা সম্পাদক মো. হাবিবুর রহমান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মামুন হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক মোঃ আফছার উদ্দিন মৃধা, মনির চৌধুরী, সানোয়ার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তসহ ভোলা জেলা-উপজেলার সকল প্রতিনিধি, খান আরিফ, প্রতিষ্ঠাকালিন রিপোর্টার বিএম বেলাল, মো. শহিদ মল্লিক, স্টাফ রিপোর্টার মো. তরিকুল ইসলাম, সার্কুলার ম্যানেজার, মো. ইব্রাহীম, স্টাফ রিপোর্টার মো. মাইনুল ইসলামসহ দৈনিক সংবাদ সকাল পত্রিকা পরিবারের প্রায় অর্ধশত সদস্যদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলন মেলা শেষে র‌্যাফেল ড্রতে ১ম স্থান বিজয়ীকে ১টি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ২য় স্থান বিজয়ীকে ১টি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন-সহ ৭জন বিজয়ীর হাতে ৭টি পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মাওলানা অধ্যাপক ইমরানুল হকের রুহের মাগফিরত কামনা এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সকল সদস্যর সু-স্বাস্থ্য, মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....