
মো: সাইফুল ইসলাম,
মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রবাসী বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি মানামার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম আকন। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম চুন্নু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান।
টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রবাসী বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী লন্ডন প্রবাসী মাওলানা শামীম আহমেদ। এছাড়া বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল আহমেদ সুমন মঞ্জু এবং আলহাজ্ব আব্দুল্লাহ আল সৈকত বেরুনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান মিয়া। গেস্ট অব অনার ছিলেন আক্তারুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম মানিক, ইয়াকুব মজুমদার, ফিরোজ আলম কিরণ, মনির বেপারী, শাহ আলম সওদাগর, আব্দুল মালেক, মাসুদ আলম, মোস্তাক আহমেদ (যুবনেতা), আলাউদ্দিন গাজী (যুবনেতা), শোহেল আহমেদ, আমির উদ্দিন, শাহজাহান (শ্রমিক দল), হান্নান হাওলাদার ও আবুল কাশেম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. দুলাল তালুকদার, সুলতান হাওলাদার, মোহাম্মদ মামুন, মো. রাশেদ, মোহাম্মদ মিজানুর রহমান, রাশেদুল ইসলাম তুহিন, শহীদুল ইসলাম বাচ্চু, মোশারফ হোসেন, নিয়াজ মোরশেদ, আব্দুল হান্নান, আমির উদ্দিন, মো. লিটন, রাকিব সিকদার, জহিরুল ইসলাম, আব্দুল হান্নান ও আব্দুল মান্নানসহ অন্যান্যরা
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু কামনা এবং বিশ্ব উম্মাহর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।