
পারভেজ,বরিশাল প্রতিনিধি,
শহীদ ওসমান বিন হাদীর স্মরণে বরিশালে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ২০ শে ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় নগরীর গোরস্থান রোড আঞ্জুমান ই মফিদুল ইসলাম ঈদগাহ ময়দানে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “শহীদ ওসমান বিন হাদীর মতো ত্যাগী মানুষের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. মোকছেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল,মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান,মহানগর শুরা, কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ, সম্পাদক জনাব শামীম কবির,কোতোয়ালি উত্তর থানার আমির অধ্যাপক মো.আনোয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় মুসল্লিরা। আলোচনা সভা শেষে শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন মুসলিম গোরস্থান জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ।