• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের প্রেমের পর বিবাহবন্ধনে দেশের জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর স্যাম জোন

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১৩:৪৫ অপরাহ্ণ
দীর্ঘদিনের প্রেমের পর বিবাহবন্ধনে দেশের জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর স্যাম জোন

নিজস্ব প্রতিবেদক,

দেশের জনপ্রিয় তথ্য প্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর স্যাম জোনের স্যাম বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে।

স্যাম জোন হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় টেক ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর, যিনি মূলত প্রযুক্তি বিষয়ক ভিডিও তৈরি করেন, বিশেষ করে স্মার্টফোন ও গ্যাজেট নিয়ে আলোচনা করেন।

বরিশালের ছেলে স্যাম বর্তমানে ঢাকাতে থাকেন।

তার ঝুলিতে রয়েছে “মারভেল অব টুমোরো” সহ বিভিন্ন পুরস্কার। স্যাম জোন নতুন স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেট এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের রিভিউ ও টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন।

তিনি প্রযুক্তি বিষয়ক টিপস, ট্রিকস, এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েও ভিডিও তৈরি করেন।

সংবাদটি শেয়ার করুন....