• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন দাখিল

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ২১:০০ অপরাহ্ণ
পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় তিনি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসুন সরকার (কুট্টিদা) ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন এবং উপজেলা বিএনপির সদস্য সালমা আলম লিলিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তারা দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....