• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন জমা দিলেন গোলাম কিবরিয়া টিপু

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ২১:২৫ অপরাহ্ণ
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন জমা দিলেন গোলাম কিবরিয়া টিপু

নিজস্ব প্রতিবেদন,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক তিন বারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গোলাম কিবরিয়া টিপু ভাইয়ের পক্ষে তার একমাত্র কন্যা ফারিয়া কিবরিয়া দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এ সময় জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩ আসনে সাধারণ মানুষের আস্থার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বেই জাতীয় পার্টি এ আসনে শক্ত অবস্থান গড়ে তুলবে।

মনোনয়ন জমা শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন....