{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,
৬ জানুয়ারি ২০২৬ সাংবাদিক মিরাজ পাটোয়ারীর শুভ জন্মদিন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশাল নগরীর ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক মিরাজ পাটোয়ারীর দীর্ঘদিনের কর্মজীবন, পেশাগত সততা ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও অতিথিরা। বক্তারা বলেন, মিরাজ পাটোয়ারী সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সমাজের অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর কলম অবিচল। ভবিষ্যতেও তিনি সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন দৈনিক বরিশালের চোখ প্রকাশক ও সম্পাদক খান আরিফ, দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক এস. এম. আল আমিন, সময়য়ের ভাবনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নওরোজ হীরা, বাংলার ক্রাইম বার্তা পত্রিকার সম্পাদক মামুনা রশিদ, দৈনিক সংবাদ সকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. হাবিবুর রহমান খান, দেশের চোখ পত্রিকার সম্পাদক তালুকদার মো. আরিফ, এবং দৈনিক বরিশালের চোখ পত্রিকার বার্তা সম্পাদক নাছিম।
এছাড়াও উপস্থিত ছিলেন হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাংবাদিক মিরাজ পাটোয়ারীর ঘনিষ্ঠ বন্ধু মহলের মামুন, কিরণ, কাকবর, রাসেল, হাবিব, রিয়াজ, জসিম, অলি, মনির, সজল, রিমন, রাজিব, মাসুম, শাহ আলম, ছোট ভাই হাসান, রাজু, জিয়া রহমান নাঈম, হান্নান, সাব্বিরসহ আরও অনেক শুভানুধ্যায়ী।
অনুষ্ঠান শেষে সাংবাদিক মিরাজ পাটোয়ারী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতার পথে চলতে গিয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে এগিয়ে চলার শক্তি জোগায়।