{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

দেলোয়ার চৌধুরী হত্যা মামলার আসামি আ.লীগ নেতা রবিন গ্রেপ্তার, এক দিনের রিমান্ড মঞ্জুর
নিজেস্ব প্রতিবেদকঃ
বরিশালের রায়পাশা-কড়াপুরে আলোচিত দেলোয়ার চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রবিনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নগরীর বিবিরপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। সোমবার আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিএনপি কর্মী দেলোয়ার চৌধুরীকে স্থানীয় বৌসেরহাট এলাকার অদূরে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ১৪ নম্বর আসামি রফিকুল ইসলাম রবিন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, হত্যা মামলার আসামি হয়েও রফিকুল ইসলাম কোতোয়ালি থানাধীন কাটপট্টি রোডে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। গত ২১ এপ্রিল তাকে সেখানে দেখতে পেয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ধরতে গেলে তিনি সহযোগীদের নিয়ে হামলা চালান এবং পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান।
এদিকে কাটপট্টির ওই ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলামের স্ত্রী কোতোয়ালি মডেল থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি ঘিরে এলাকায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মামলায় ঘটনাস্থল হিসেবে লঞ্চঘাট উল্লেখ করা হলেও অভিযুক্তদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন না।
কড়াপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু বলেন, “রফিকের স্ত্রীর দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। স্বামীকে হত্যা মামলা থেকে বাঁচাতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে সব সত্য বেরিয়ে আসবে।”
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন আইচ। পুলিশ জানায়, রফিকুল ইসলাম রবিন ২০২৪ সালের জুলাই আন্দোলনে হামলার ঘটনাসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, আত্মগোপনে থাকা অবস্থায় রফিকুল ইসলাম রবিনকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন সেনাবাহিনীতে কর্মরত মোঃ আকবর আলী খান পিতা: ওয়াবলী খান( মৃত)। বিষয়টি নিয়েও এলাকায় আলোচনা চলছে।