ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন তুষার মাহমুদ আদল

Khan Arif
প্রকাশিত May 4, 2026, 12:18 PM
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন তুষার মাহমুদ আদল

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন তুষার মাহমুদ আদল
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তুষার মাহমুদ আদল। তার এই পদপ্রাপ্তিতে সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।
তুষার মাহমুদ আদল দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি বিভিন্ন সময় সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের স্থায়ী বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, মেধাবী ও কর্মঠ হিসেবে পরিচিত।
নতুন দায়িত্ব পাওয়ার পর তুষার মাহমুদ আদল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ। সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাব।”

সংবাদটি শেয়ার করুন....