{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

প্রতিনিধিঃমৃধা আজাদ
ভোলায় ডিবি পুলিশের অভিযান: সাড়ে ১১ হাজার জাল টাকাসহ আটক ১
ভোলার দুলারহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১১,৫০০ (এগার হাজার পাঁচশত) টাকার কথিত জাল নোটসহ মোঃ ইকবাল (৩৮) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার (১৫ মে) রাত ৯:৩০ ঘটিকায় দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা শহীদ এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযান ও উদ্ধার পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় ফোর্সসহ দুলারহাট টু মুন্সিরহাটগামী পাকা রাস্তার ওপর একটি চৌকস টিম নিয়ে অবস্থান নেন। সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ইকবালের কাছ থেকে উল্লেখিত জাল টাকা উদ্ধার করা হয়।
আসামির পরিচয় গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ইকবাল (৩৮)। তিনি লালমোহন থানার লালমোহন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরগঞ্জ (দেওয়ালকান্দি) এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে। তার মাতার নাম শাহিদা বেগম।
পুলিশের বক্তব্য আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় আসামির বিরুদ্ধে দুলারহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।