• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পরকীয়া আসক্ত স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা

Khan Arif
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ১৪:০০ অপরাহ্ণ
বরিশালে পরকীয়া আসক্ত স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর লাশ ঝুলছিল ফ্যানের সঙ্গে, আর স্ত্রীর লাশ পড়েছিল বিছানায়। আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্বামী-স্ত্রী হলেন, কর্ণকাঠীর স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৫) এবং স্বপনের স্ত্রী লামিয়া আক্তার (১৮)। দুজনের লাশ ঘরের মধ্যে ছিল। স্থানীয়রা জানালা দিয়ে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরীর পাশাপাশি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল বন্দর থানা ওসি রফিকুল ইসলাম বলেন, ‘জানা গেছে পরকীয়ার কারণে রাহাতের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলে আসছিল।

সেই বিরোধের জেরে রাতের কোনো এক সময় রাহাত তার স্ত্রীকে স্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, স্ত্রী হত্যার সময় রাহাতের সঙ্গে বহিরাগতরা যুক্ত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন....