• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও

Khan Arif
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়েছেন মসজিদের মুয়াজ্জিন। গত শুক্রবার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন ওই মুয়াজ্জিন। পরে রোববার এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন হাওলাদার ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে গেছেন।

মোশাররফ হোসেন পূর্ব নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। বর্তমানে দেশে থাকা প্রবাসী জানান, কয়েক বছর বিদেশ থাকার সুবাদে স্ত্রীর কাছে টাকা ও স্বর্ণালংকার পাঠান। এর মধ্যে তার স্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত শুক্রবার স্থানীয়দের হতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওই মুয়াজ্জিন। পরে তার টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী ও মুয়াজ্জিন পালিয়ে যায়। এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....