• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

Khan Arif
প্রকাশিত মে ৩, ২০২৫, ১৬:০৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে পটুয়াখালী-বরিশালগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অটোরিকশার চালক ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....