• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

Khan Arif
প্রকাশিত মে ৪, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে ডুবে মোছলে উদ্দিন মোল্লা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মোছলে উদ্দিন মোল্লা (৪৫) ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলে উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুই ঘণ্টা অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বরিশাল ডুবুরিদলের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....