• ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় জামায়েত নেতার হাতে মারধর ও হয়রানির শিকার অসহায় পরিবার

Khan Arif
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ
কাঠালিয়ায় জামায়েত নেতার হাতে মারধর ও হয়রানির শিকার অসহায় পরিবার

আসাদুজ্জামান সোহাগ, বরিশাল :- ঝালকাঠির কাঠালিয়ার ১নং চেঁচরীতে জামায়েত নেতা রেজাউল জোমাদ্দার কর্তৃক হয়রানী ও মারধরের শিকার হয়েছে উত্তর চেচরি গ্রামের মৃত্য আ:লতিফ খানের এর মেয়ে কাজল রেখা ও তার বোনেরা, এই ঘটনায় কাজল রেখা বাদী হয়ে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০৭ তারিখ ২১/০৪/২৫ইং রেখা বলেন রেজাউল বর্তমানে জামাতের ভুয়া পরিচয় দেয়। কিন্তু প্রকৃতপক্ষে রেজাউল আওয়ামী লীগের কর্মী।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, চেঁচরী রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দারের চাচাতো ভাই রেজাউল। বর্তমানে ভোল পাল্টে জামায়াতের পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। মামলার সূত্রে পাওয়া যায়, ১৮-এপ্রিল-২৫ নিজেদের জমিতে ঘর তুলতে আসেন কজল রেখা ও তার বোনেরা, তখন রেজাউল সন্ত্রাসীদের নিয়ে মারধর শুরু করে।

হত্যার উদ্দেশ্যে কাজল রেখার বোন মার্জিনার মাথায় কোপ দেয়, অহত মার্জিনাকে নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাদের জমি রেজাউল সন্ত্রাসীদের নিয়ে দখল করে নেয়। কাজল রেখার বোন সাবিনা জানান, ১৮ এপ্রিল আমাদের জমিতে আমরা কাজ করাতে গেছি, রেজাউল সন্ত্রাসীদের নিয়ে আমাদের মেরেছে আমার বোন মর্জিনার মাথায় কোপ মেরেছে, আমরা হাসপাতালে চিকিৎসা নিতে গেছি, সেই সুযোগে রেজাউল আমাদের জমি দখল করেছেন।

আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় আমাকে এসিড দিয়ে জ্বলসে দেবার হুমকি দেয় রেজাউল। মেসেজে হুমকি দিয়ে বলে আমাদেরকে সান্তিতে বাঁচতে দেবেনা। রেজাউল একটা সন্ত্রাসী কিছুদিন পূর্বে ভান্ডারিয়া থেকে আমি বাড়িতে আসার পথে সিকদার হাট বাজারে সন্ত্রাসীদের আমাদের উপর হামলা করেছে এতে আমার পা ভেংগে গেছে। স্থানীয় একাদিক সুত্রে জানাযায় , ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ জমাদ্দারের চাচাতো ভাই রেজাউল।

রেজাউল একজন আওয়ামী লীগের বলিষ্ঠ কর্মী, আওয়ামী লীগের ছত্র ছায়ায় থেকে বিগত ১৬ বছর অনেক অপকর্ম চালিয়েছেন। তিনি মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে চাকরি করেন, বর্তমানে তিনি জামায়তে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত রেজাউল জমাদ্দার জানান, আমি তাদেরকে মারিনি আমাকে হয়রানি করার জন্য তারা মামলা করেছে, মারামারির ঘটনা শুনে আমি এসে মারামারি থামিয়েছে।

সংবাদটি শেয়ার করুন....