• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ
বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

খান আরিফ: বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সকাল ১১ টায় বিএমপি’র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে’ এর আয়োজন করা হয়। ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম ।

এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার /বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) প্রণয় রায়, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাকির শিকদার সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী,জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....